Monday, June 10, 2019

Internet এর আরো খবর

0 comments
Internet কি? কিভাবে আমাদের হাতে পৌঁছায়? এসব তথ্য আমি গত পর্বে জানিয়েছি। কিন্তু, আমরা যে এতো কিছু করি internet এ, সেগুলো কিভাবে পরিচালনা করা হয় বা কারা পরিচালনা করে? যদি Submarine Cable ছিড়ে যায় তাহলে কি হবে? এতো website কোথায় store করে রাখা হয়? আবার কিছু কিছু server বিভিন্ন সময়  down হয়ে যায়, কিন্তু google বা facebook কখনও down হয় না কেন? এসব প্রশ্নের উত্তর গত পর্বে ছিল না। হ্যাঁ ঠিকই ধরেছেন, পাঠকদের কাছে থেকেই পেয়েছি এসব প্রশ্ন। ধন্যবাদ তাদের যারা এসবের উত্তর জানতে চেয়েছেন। সঙ্গে তাদেরকেও ধ্যনবাদ জানাই যারা নীরবে থেকেছেন আমার পরের পর্বের অপেক্ষায়। আমি দিব্যেন্দু কর্মকার, না জানা কথার দশম পর্বে নিয়ে এসেছি internetএর আরো অনেক না জানা তথ্য।

আজকের বিষয়বস্তু সংক্ষেপে:
কোনো link এ click করার পর বা website visit করার পর browser ওই  request টি internet এর মাধ্যমে দেশে বিদেশের  বিভিন্ন server ঘুরে পাঠিয়ে দেয় যে server এ website টি রাখা আছে সেখানে। সেই server আমার request টি বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দেয় আমার browser এ। ঘটনাটি ঘটে আলোর বেগে। Command Prompt এর tracert কম্যান্ড এর মাধ্যমে আমরা খোঁজ পায় সেই সমস্ত server এর। আর https://www.iplocation.net এই website এ তাদের location জানতে পারি। প্রতিটি website এর পিছনে একটি IP address থাকে। ICANN নামক সংস্থা DNS server এর মাধ্যমে এই IP address এর তথ্য সংরক্ষন করে রাখে।  ভিন্ন ভিন্ন কাজের জন্য এবং বিভিন্ন region বা দেশের জন্য আলাদা আলাদা server ব্যবহার করে Google, Facebook এর মতো কোম্পানিগুলি। তাই এদের server কখনো down হয় না। এমনকি কোনো submarine cable ক্ষতিগ্রস্ত হলে অন্য submarine cable ব্যবহৃত হয় data traffic পাঠানোর জন্য। তাই কখনো internet বন্ধ হয় না।


Website visit করার পর কী কী হয়?
আমাদের হাতে internet কিভাবে পৌঁছায় বলেছি। এখন internet এ কোনো link এ click করার পর বা browser এ web address লেখার পর কি হয়? ধরা যাক আমরা browser এ google.co.in লিখে enter করলাম। Browser জানতে পারলো যে আমি আমি একটি website দেখতে চাই।  Browser তখন আমার request টি internet এর মাধ্যমে দেশের বিভিন্ন server ঘুরে পাঠিয়ে দেবে বিদেশে যে server এ website টি রাখা আছে সেখানে।  তারপর সেই server আমার request টি বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দেবে আমার browser এ। এই কাজ গুলি ঘটে আলোর গতিবেগে। যার জন্য click করার সঙ্গে সঙ্গেই website টি খুলে যায়। এই পুরো ঘটনাটি কম্পিউটারে বসে দেখা যায়। এর জন্য কম্পিউটারে Command Prompt খুলে লিখতে হবে tracert. এরপর space দিয়ে যে website টি দেখতে চাই সেটি লিখে enter করতে হবে। নিচের ছবির হলুদ রঙে দাগানো অংশের মতো। এরপর কিছু সময় অপেক্ষা করলে দেখা যাবে আমার request টি কোন কোন IP address এ পৌঁছেছে। এখানে লাল দিয়ে দেখানো IP address গুলি ঘুরে আমার request টি google.co.in এর server এ পৌঁছেছে। ওই IP গুলি বিশ্লেষণ করলে জানা যাবে কোনো server আমার request টি process করেছে আর server টি কোথায় অবস্থিত।
Command Prompt

IP গুলি বিশ্লেষণ করার জন্য যেতে হবে https://www.iplocation.net/ এই website টিতে। Mouse এর সাহায্যে IP গুলিকে একে একে copy (Ctrl+c) করে এই website এর IP Lookup অংশে গিয়ে search করলে জানা যাবে IP গুলির location কোথায়। যেমন যেমন এক্ষেত্রে সিকিম, মুম্বাই, ক্যালিফোর্নিয়া ঘুরে সিডনি পৌঁছেছে আমার request টি।
Website এর Screen Shot

1     fe80::1035:d3ff:fee4:a5b8 -   India   Sikkim     Namchi
3     fd00:0:14:1::1 -       India   Sikkim     Namch
5    2400:5200:1000:30::2 -     India   Maharashtra   Mumbai
6    2001:4860:1:1::6eb -     United States California   Mountain View
7    2001:4860:1:1::6ea -     United States California   Mountain View
8    2001:4860:0:135f::2 -     United States California   Mountain View
9    2001:4860::9:4001:7733 -   United States California   Mountain View
10  2001:4860::9:4001:7734 -   United States California   Mountain View
11  2001:4860:0:115c::1 -     United States California   Mountain View
13  2404:6800:4009:810::2003 -  Australia New South Wales Sydney (এটি google.co.in এর IP)

DNS Server:
এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে আমরা লিখলাম web address সেটা IP address এ পরিবর্তন হলো কিভাবে? পৃথিবীর প্রতিটি website এর একটি করে IP address থাকে। IP address মনে রাখা শক্ত তাই সুবিধার জন্য IP address গুলি একটি করে web address তৈরি করা হয়। তবে প্রতিটি IP address এর  web address থাকে না। প্রয়োজনীয় IP গুলির web address তৈরি করা হয়। আমরা web address লিখলে সেটা DNS server থেকে IP address এ পরিবর্তন করা হয়। অনেকটা আমাদের ফোনের phone book এর মতো, নম্বরের বদলে যেমন নাম খুঁজে dial করি। এই DNS server অতন্ত্য গুরুত্ব পূর্ণ। কোনো কারণে কোনো IP এর তথ্য ভুল হয়ে গেলে সমস্ত internet পরিষেবা বিপর্যস্ত হয়ে যাবে।  এই DNS Server রক্ষনাবেক্ষন করে ICANN নামক সংস্থা। এর মূল database এর চাবি থাকে পৃথিবীর বিভিন্ন দেশের সাত জনের কাছে। প্রতিটি চাবি এক জায়গায় না আসলে এর তালা খুলবে না। এমনকি তথ্য কোনো পরিবর্তন করা যাবে না।

Google Server Down হয়না কেন?
উপরের উদাহরণে দেখলে দেখা যাবে যে আমার request টি process করতে google 5 টি server কে কাজে লাগিয়েছে, যেগুলি অবস্থিত California শহরে. Google, Facebook এর মতো বড় বড় সংস্থা গুলি বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা server তৈরি করে রেখেছে। তাছাড়া বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা আলাদা server করে রেখেছে। সঙ্গে আলাদা করে থাকে Data Center, যেখানে শুধু তথ্য সংরক্ষিত থাকে। আলাদা Data Center থাকে বলে server এর উপর চাপ কমে যায়। এই জন্যই এই সমস্ত কোম্পানির server কখনো down হয় না।

Submarine Cable ছিড়ে গেলে কি হবে?
Tier 1 কোম্পানি অনেক গুলি করে Submarine Cable সমুদ্রে বিছিয়ে রাখে। যাতে একটি ক্ষতিগ্রস্ত হলেও অন্যটি ব্যবহার করা যায়। কিন্তু কোনো অঞ্চলের সমস্ত cable ক্ষতিগ্রস্ত হলেও internet পরিষেবার বিঘ্ন ঘটবে না। তখন অন্য পথে এক server অন্য server এর সঙ্গে যোগাযোগ করবে। যেমন ধরা যাক মুম্বাই landing point এর সঙ্গে যুক্ত cable ছিড়ে গিয়েছে। যার ফলে internet traffic ওই পথ দিয়ে যেতে পারছে না। তখন ওই traffic অন্য landing point কোচিন দিয়ে যাবে নয়টি চেন্নাই দিয়ে যাবে।

No comments:

Post a Comment