টেলিভশন সংক্ষেপে TV, আমরা প্রত্যেকেই দেখি। যদিও এই online এর যুগে টিভির সামনে বসা অনেক কমে গিয়েছে তবুও দিনে একবার না একবার আমাদের টিভি চালাতেই হয়। কেউ দেখে সিনেমা, কেউ সিরিয়াল, কেউ খবর আবার কেউ খেলা। মোট কথা টিভি আমাদের দেখতেই হয়। টিভি দেখতে দেখতে বিরক্তি লাগে যখন খেলার মাঝে score board এর উপরে হঠৎ একটা 10-12 অঙ্কের সংখ্যা চলে আসে। হয়তো বা breaking news টা পড়া যায়না ওই 10-12 অঙ্কের সংখ্যাটার জন্য। বা হয়তো নায়ক-নায়িকার নাকের উপরেই এসে বসে পড়লো সংখ্যাটা। মাঝে মাঝে এমন একটা সংখ্যা টিভির এখানে ওখানে হটাৎ হটাৎ ভেসে উঠে আবার মিলিয়ে যায়। যারা টিভি নিয়মিত দেখে তারা এই সংখ্যাটাকে অবশই দেখেছে। কি সংখ্যা এটা? কেন আসে বারে বারে? আজ আমার ব্লগ "না জানা কথা" -র দ্বিতীয় পর্বে জানাবো সেই কথা।আমরা অনেকেই আছি যারা সময়ের অভাবে টিভিতে দেখানো সিনেমা, সিরিয়াল বা live match দেখতে পারিনা। তাই অনেক সময়ে সেই পছন্দের অনুষ্ঠান internet এর মাধ্যমে কোনো website (যেমন youtube) থেকে দেখে নিই বা download করি। কিছু ব্যক্তি আছে যারা এগুলি টিভি থেকে camera, mobile phone বা screen recorder এর সাহায্যে record করে website এ upload করে দেয়। কেও কেও তো তাদের নিজস্ব চ্যানেলে বা ওয়েবসাইট live telecast ও দেখায়। Broadcasting Company ওই সব অনুষ্ঠান সম্প্রচার করে যাতে তারা অর্থ উপার্জন করতে পারে। কিন্তু আমরা যখন অন্যভাবে সেই সব অনুষ্ঠানগুলি দেখি তখন আমাদের কাছ থেকে তারা তাদের পর্যাপ্ত অর্থ পায়না। অর্থাৎ যারা টিভি থেকে অনুষ্ঠান গুলি record করছে তারা অন্যায় ভাবে Broadcasting Company গুলির ব্যবসার ক্ষতি করছে। এই অন্যায় প্রতিরোধের জন্য Broadcasting Company গুলি এই 10-12 অঙ্কের সংখ্যা তাদের broadcasting এর সময় দেখায়।এই সংখ্যাটির নির্দিষ্ট কোনো ধরণ নেই। এটি শুধু মাত্র সংখ্যায় নাও হতে পারে। সংখ্যা ও alphabet এর সংমিশ্রনেও হতে পারে, থাকতে পারে dash (-) চিহ্নিত, মাঝখানে থাকতে পারে space. এই সংখ্যাটি দিয়ে তারা পৌঁছে যেতে পারে তাদের কাছে যে অনুষ্ঠানটি record করেছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে।
এই সংখ্যাগুলি তৈরি হয় set top box এর মাধ্যমে। প্রতিটি set top box এ আলাদা আলাদা নম্বর তৌরি হয়। Set top box এ বিশেষ algorithm এর সাহায্যে তৈরি হয় এই সংখ্যা। একই অনুষ্ঠান দুটি টিভিতে চললেও এই সংখ্যা কখনোই ওই দুটি টিভিতে এক হবে না। কখন কোন set top box এ কোন নম্বর তৈরি হচ্ছে তার তথ্য set top box এর মাধ্যমে চলে যায় Broadcasting Company গুলির কাছে। তারা এই তথ্যগুলি সংরক্ষণ করে রাখে। যখন কেও ওই অনুষ্ঠান record করে তখন তার অজান্তেই ওই সংখ্যাও record হয়ে যায়। পরে ওই record থেকে এই সংখ্যা নিয়ে সহজেই ধরা যায় কোন set top box থেকে ওই অনুষ্ঠানটি record করা হয়েছে। পৌঁছে যাওয়া যায় কে ওই অনুষ্টান record করেছে। কারণ set top box সংযোগ নেওয়ার জন্য প্রত্যেকেই তাদের পরিচয় পত্র দিতে হয়, আর তার নামে নির্দিষ্ট একটা নম্বরের set top box দেওয়া হয়, অনেকটা মোবাইল ফোনের SIM card এর মতো।
আগে যখন set top box ছিল না, তখন প্রতিটি গ্রাহকের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা তৈরি হতো না। তখন cable operator এর সাহায্যে নির্দিষ্ট region বা এলাকার জন্য তৈরি হতো একটি নম্বর। যার জন্য ওই এলাকার প্রতিটি টিভিতে একই সংখ্যা দেখা যেত। ফলে যে record করতো তাকে সঠিক ভাবে চিহ্নিত করা যেত না। Analog signal থেকে digital signal চালু হওয়াতে এখন সেই সমস্যা আর নেই। সহজেই অপরাধীকে খুঁজে পাওয়া যায়। শুধু মাত্র cable TV পরিষেবা নয় DTH পরিষেবা (Direct to home যেমন Dish TV, Tata Sky), online TV পরিষেবা (যেমন Jio TV, Chrome Cast) বা mobile TV পরিষেবা (যেমন Hotstar, Voot Online) এসবের ক্ষেত্রেও এই 10-12 অঙ্কের সংখ্যা তৈরি হয়।