একটা সময় ছিল যখন চিঠি লেখার প্রচলন ছিল। টেলিফোন এসে সে প্রচলন প্রায় বন্ধই হতে বসেছিল। এখন আবার instant messaging app এর সুবাদে আবার নতুন করে লেখার প্রচলন শুরু হয়েছে। দৈনন্দিন জীবনে আমরা মোবাইলে যথেষ্ট পরিমাণে লেখালেখি করি। সেটা মেসেজ পাঠানো হোক বা ইন্টারনেটে কোনো comment করবার জন্যই হোক। আর এইসব ক্ষেত্রে দ্রুত লেখার জন্য আমরা বাংলা হরফকে প্রায় বাদই দিয়ে দিয়েছি। বাংলা কিভাবে দ্রুত সঠিক লেখা যায় তেমনই একটি সুলুক-সন্ধান নিয়ে আজকে আমার এই না জানা কথা।
বাংলা লেখার সমস্যা:
সমস্যার সমাধান:
বাংলা লেখার এই বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অনেকে হয়তো phonetic keyboard ব্যবহার করে। সেখানে হয়তো ইংরেজিতে টাইপ করলে বাংলা লেখা চলে আসে। কিন্তু সেটাও যথেষ্ট হয় না অনেক সময়। অনেকের বিরক্তি ভাব আসে লিখতে। এর একটি সহজ সমাধান আছে। ইংরেজি লেখার ক্ষেত্রে voice typing বলে একটি সুবিধা আছে। ইংরেজি টা মুখে বললে ফোনে ব্যবহৃত কিবোর্ড সেটি ইংরেজিতে লিখে দেয়। বাংলার ক্ষেত্রেও এমন সুবিধা আছে। তবে সেটা অনেকেই জানেনা।
Gboard (The Google Keyboard):
মোবাইলে লেখার ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কিবোর্ড ব্যবহার করে থাকে। যেমন- Swiftkey keyboard, Samsung keyboard, Touchpal keyboard, Google Indic keyboard ইত্যাদি। তেমনি আরেকটি কিবোর্ড Gboard. Google Play Store- এ Gboard লিখলে কিবোর্ড টি পাওয়া যায়। অবশ্য এখন বেশির ভাগ android mobile এ default Keyboard হিসাবে এটি install করাই থাকে। Install করে সামান্য কিছু settings করে নিলে ব্যবহারের উপযোগী হয়ে যায়। এই Keyboard টি ব্যবহার করে সহজে বাংলা হরফে সঠিক বাংলা লেখা সম্ভব। সবথেকে সুবিধা হল লেখার জন্য type করবারও প্রয়োজন হয় না। শুধুমাত্র মুখে বললে বাংলা হরফে বাংলা লেখা হয়ে যায়। এটি শুধু বাংলার ক্ষেত্রে নয় বিভিন্ন ভাষার ক্ষেত্রে প্রযোজ্য। যার যেমন দরকার সে তেমন ভাষা ব্যবহার করবে। দেখে নেয়া যাক কিভাবে settings করতে হবে।
Gboard এর Settings:
- App ভিতরে গেলে প্রথমেই পাওয়া যাবে Language. এটির ভিতরে নিচের দিকে পাওয়া যাবে Add Keyboard option. সেখান থেকে ইচ্ছামতো keyboard বেছে নিতে হবে। ইংরেজি ও বাংলা অন্তত রাখা যেতে পারে। ইচ্ছে করলে হিন্দি বা অন্যান্য ভাষাও একসাথে রাখা যায়।
- দ্বিতীয়তে পাওয়া যাবে Preference. এর ভিতর Show language switch key option টি অবশ্যই ON করে রাখতে হবে। নতুবা দুটি ভাষায় লেখার সময় ভাষার মধ্যে অদল বদল করতে অসুবিধা হবে।
- একটু নিচের দিকে আছে Voice typing. Voice typing এর ভিতরে গিয়ে Voice typing ON করে রাখতে হবে।
এবার default keyboard option এর মধ্যে গিয়ে Gboard কে default keyboard হিসেবে ব্যবহার করতে হবে। অথবা manage keyboard option এর মধ্যে গিয়ে অন্যান্য keyboard গুলি OFF করে দেওয়া যেতে পারে। এবার লেখার জন্য Gboard প্রস্তুত। লেখার সময় যখন মোবাইলে keyboard টি দেখা যাবে সেখানে ডান দিকের উপরে voice option এর উপর চাপ দিয়ে মুখে বাংলা বললে সেটি লেখা হতে শুরু করবে। যে ভাষায় কীবোর্ডটি থাকবে সেই ভাষায় লেখা হবে। তবে মনে রাখতে হবে voice typing option ব্যবহার করার জন্য internet connection থাকা জরুরী। তবে internet connection না থাকলে সাধারণভাবে লেখা যাবে।
Gboard এর অন্যান্য সুবিধা:
এই Gboard এর ওপর লাইনে বেশ কিছু সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে। যার মধ্যে থাকে translator, Google search, clipboard, emoji GIF sticker ইত্যাদি search, keyboard settings ইত্যাদি। এছাড়াও মোর অপশনের মধ্যে আরো অন্যান্য সুবিধা দেওয়া থাকে। সেগুলো প্রয়োজন মতো টেনে (drag and drop পদ্ধতিতে) এনে উপরের লাইনে রাখা যায়।
Translate- Google translator এর সাহায্যে যেকোনো শব্দের মানে এখানে সহজেই খুঁজে পাওয়া যায়। ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি দুটোই। এমনকি অন্যান্য ভাষাও পাওয়া যায় এর মধ্যেই। লিখতে লিখতে কোন ইংরেজি শব্দের বাংলা অর্থ ভুলে গেলে অথবা বাংলা শব্দের ইংরেজি তরজমা প্রয়োজন হলে সহজেই এখানে দেখে নেওয়া যায়।
Clipboard- এমন অনেক শব্দ থাকে যা লেখার মধ্যে বারেবারে ব্যবহার করা প্রয়োজন হয়। Copy and paste এর সাহায্যে একটি শব্দ বারে বারে ব্যবহার করা যায়। কিন্তু একাধিক শব্দ বারেবারে ব্যবহার করবার জন্য এই clipboard খুব উপযোগী। এখানে একাধিক শব্দ বা শব্দসমূহ copy করে রেখে বারেবারে paste করার সুযোগ পাওয়া যায়।
GIF- এই tool টির মাধ্যমে যেকোনো GIF ছবি খুব সহজে খুঁজে পাওয়া যায়। ওই GIF ছবিটি সহজেই লেখার সময় বা মেসেজ করবার সময় ব্যবহার করা যায়।
Stiker- এই tool টির সাহায্যে যেকোনো ধরনের sticker, emoji, GIF file বা অন্যান্য file সহজেই খুঁজে পাওয়া যায়।
Text editing- অনেক সময় কোন লেখাকে select করতে আমাদের সমস্যা হয়। এই tool এর সাহায্যে select করা খুব সহজ। সেইসাথে copy cut paste সহজেই করা যায়।
One-handed- Keyboard টি একহাতে ব্যবহার করার জন্য এটি ব্যবহার হয়।
Floating- Keyboard টি মোবাইল screen এর যেকোনো স্থানে সরিয়ে নিয়ে ব্যবহার করা যায় এই tool টির সাহায্য।
কম্পিউটারে বাংলা লেখা:
সরাসরি Gboard ব্যবহার করে কম্পিউটারে লেখা যায় না। এর জন্য একটি ঘুরপথ ব্যবহার করা যেতে পারে। প্রথমেই লেখাটি কোন একটি app এর মাধ্যমে লিখে ওই app টির web application কম্পিউটারে খুলে সেখান থেকে লেখাটি কপি করে নেওয়া যেতে পারে। যেমন একটি email এর body অংশে লেখাটি লেখা হলো। লেখাটি draft এ save করে রাখা হলো। এইবার ওই email টি কম্পিউটারে খুলে লেখাটি কপি করে নেওয়া হলো। Email ছাড়াও বিভিন্ন instant chatting app (যেমন WhatsApp, Telegram, Facebook Messenger ইত্যাদি) গুলির মাধ্যমে লেখাটি কম্পিউটারে নেওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে draft এর সুযোগ না থাকায় লেখাটি কোন একটি ব্যক্তিকে পাঠাতে হবে। এছাড়াও অন্যান্য বিভিন্ন উপায় এর মধ্যে Google Docs এর মাধ্যমে লেখাটি সহজেই কম্পিউটারে নেওয়া যায়। অবশ্য Google Docs এর নিজস্ব Voice Typing tool রয়েছে। Google drive বা Google docs সম্বন্ধীয় কোন লেখা চাইলে comment এ লিখে জানাবেন।
বিশেষ দ্রষ্টব্য: এই লেখাটির জন্য কেউ কোনো রকম sponsor করেনি। লেখাটি স্বেচ্ছায় নিজের অভিজ্ঞতা থেকে লেখা।




This comment has been removed by the author.
ReplyDelete