যদি জিজ্ঞাসা করা হয় সবথেকে মূল্যবান জিনিস কি? সোনা - হীরা - প্লাটিনাম - জমি-জায়গা অনেকে অনেক উত্তর দেবে। কিন্তু আমি যদি বলি তথ্য বা DATA বা information. শুনতে আশ্চর্য্য হলেও এটাই সত্যি। এই ইন্টারনেটের যুগে কোনো দ্রব্য নয় information বা data ই হলো সবথেকে মূল্যবান। কি এই তথ্য বা data? কেনই বা এর মূল্য এতো? কি হয় এই সব data থেকে? Privacy Policy কি? এই privacy policy এর ফাঁক দিয়ে আমাদের মূল্যবান তথ্য কিভাবে চলে যায় অন্যের হাতে? তথ্য চুরি করে কি করে তারা? আমি দিব্যেন্দু কর্মকার আজ না জানা কথার এই পর্বে থাকছে সে সব প্রশ্নের উত্তর।
আজকের বিষয়বস্তু সংক্ষেপে:
বর্তমান যুগে আমরা কি পছন্দ করি, কি মনোভাব পোষণ করি, সেসব তথ্য সংগ্রহ করে একদল সংস্থা। এই সব তথ্যের ভিত্তিতে তারা সাধারণ মানুষকে শ্রেণী বিভাগ করে তাদের পাঠায় personalize ads. যাতে আমরা সে সব দ্রব্য বা পরিষেবা নিতে আগ্রহী হই। তাছাড়া আমাদের চিন্তা ভাবনার উপর ভিত্তিকরে পাঠানো হয় বিভিন্ন video ও post. যাতে করে আমাদের নিজস্ব চিন্তা ভুলে আমরা ওই সব post বা video-র উপর নির্ভর করে চিন্তা করি। সাধারণত internet এর মাধ্যমে এই সব তথ্য সংগ্রহ করা হয়। মোবাইলে বিভিন্ন app ও কম্পিউটারে cookies file এর মাধম্যে চুরি করা হয় এই সব তথ্য। App ও cookies নিয়ে বিস্তারিত থাকবে তথ্য চুরি | Privacy Policy । দ্বিতীয় পর্বে।
যে কোনো রকম information ই হলো এই data বা তথ্য। তবে আমার আজকের এই লেখায় থাকছে শুধুমাত্র ব্যক্তিগত তথ্য বা personal data নিয়ে আলোচনা। একজন মানুষ সারাদিনে কি করে সেটাই হলো data. একটু উদাহরণ দিয়ে বোঝা যাক। আপনি কখন ঘুম থেকে উঠেন? কোন ATM ব্যবহার করেন ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্য? কখন অফিসে বা কাজে উদ্দেশ্যে বার হন? কাদের সঙ্গে বন্ধুত্ব আছে আপনার? তাদের সঙ্গে কি কথা বার্তা বলেন? কাদের message করেন? Google-এ কি search করেন? Flipkart বা Amazon এর মতো site ব্যবহার করেন কিনা? সেখানে কি search করেন? ইত্যাদি সবই এখনকার যুগে মূল্যবান।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে, এক জনের এইসব টুকরো information এর সাহায্যে কি হতে পারে? এই সব information মূলত বিজ্ঞাপনের ব্যবহার করা হয়। মানুষের সারাদিনের কার্যকলাপকে বিশ্লেষণ করে তাদের মনের উপর প্রভাব বিস্তার করে কোনো কিছু কিনতে বা কোনো service নিতে প্রলুব্ধ করা হয়। দ্বিতীয়ত এই সব data অন্যদের বিক্রিও করা হয়। তাছাড়া বিভিন্ন research, survey, analysis ইত্যাদির জন্যও ব্যবহার করা হয়। এই সব তথ্য তবে google এর বেশ কিছু সংস্থা আমাদের দৈনন্দিন জীবন কে আরো সরল ও দ্রুত করতে ব্যবহার করে। তার সব থেকে ভালো উদাহরণ Google Map.
কি ভাবে ব্যাবহৃত হয় এই সব তথ্য?
একজন প্রায় রবিবার সিনেমায় যায়, আর ticket কাটে online-এ। ওই ব্যক্তি শুক্রবার বা শনিবারে নতুন সিনেমা release বা movie ticket এর offer এসবের বিজ্ঞাপন দেখবে। যে ব্যক্তি নতুন মোবাইলের প্রতি আকৃষ্ট সে facebook সহ অন্যান্য app-এ মোবাইলের বিজ্ঞাপন বেশি দেখবে। যার fashion এর প্রতি ঝোক সে জামা কাপড় ও বিভিন্ন সাজের জিনিসের বিজ্ঞাপন বেশি দেখবে। এই ভাবে পছন্দের উপর ভিত্তি করে বিজ্ঞাপন তৈরি করা হয় ও দেখানো হয়। যারা কলকাতার মতো বড় শহরে থাকে তাদের taxi বা cab সংস্থার বিজ্ঞাপন বেশি দেখানো হয়। কোনো লম্বা ছুটির আগে travel agency বা হোটেল এর বিজ্ঞাপন দেখানো হয়। যারা ঘুরতে বেশি পছন্দ করে বা কাজের সূত্রে বিভিন্ন স্থানে যাতায়াত করে তাদের হোটেলের বিজ্ঞাপন বেশি দেখানো হয়।
এতো বিজ্ঞাপনের কথা গেলো। বিভিন্ন ক্ষেত্রে জনমত তৈরি করতে facebook, whatsapp এর মতো social media কে ব্যবহার করা হয়। একজনের রাজনৈতিক মত বা ধর্মীয় মত অনুসারে তার facebook বা youtube account এ friend বা video suggestion দেওয়া হয়। অন্য দেশের প্রতি খারাপ বা ভালো জনমত তৈরিতেও ব্যবহার করা এই সব privet data. আপনি যদি আমেরিকাকে ভালো বলেন আপনার Facebook এ তো আপনি আমেরিকার সম্বন্ধে ভালো তথ্যের post দেখতে পাবেন আপনার profile এ। অনেক সময় বিভিন্ন সংস্থা অন্য কোনো সংস্থার কাছ থেকে এই সব privet data কিনে নেয় তাদের নিজস্ব ব্যবহারের জন্য।
তবে এর অনেক ভালো দিকও আছে যেমন- কোনো একটি নতুন দ্রব্য বাজারে নতুন এসেছে। বিভিন্ন মানুষ সেটা ব্যবহার করে মতামত দিচ্ছে। মতামতের উপর ভিত্তি করে দ্রব্যটির খারাপ গুনগুলি শুধরে নিয়ে সংস্থা নতুন করে আরো ভালো দ্রব্য বাজারে আনছে। আবার Google map আমাদের live traffic এর খবর এভাবেই দেখায়।
কিভাবে একজনের ব্যক্তিগত তথ্য চুরি হয়?
আধুনিক মোবাইল আমরা প্রায় সবাই ব্যবহার করি। মোবাইল চালু করার সময়েই একটি gmail id বা google id এর প্রয়োজন হয়। অন্যদিকে facebook, truecaller, flipkart, amazon, dailyhunt এর মতো app প্রায় সবাই ব্যবহার করি। এই সব application গুলো তথ্যভান্ডার তৈরির মূল কারিগর। এই app গুলি আপনি সারাদিন কি করছেন সব কিছু নজর রাখে। তবে ভয়ঙ্কর বিষয় হলো এরা আপনার অনুমতি নিয়েই এই সব তথ্য নিজেদের কাছে রাখে। পরবর্তী কালে আপনাকে সেই তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন পাঠায়। তবে শুধু বিজ্ঞাপনই নয়, আপনার তথ্য ব্যবহার করা হয় আরো অনেক জায়গায়। তবে শুধু মোবাইল নয় কম্পিউটারের browser থেকেও চুরি করে নেওয়া হয় আপনার তথ্য। Browser এর cookies file এর সাহায্যে এক website এর তথ্য চলে যায় অন্য website এ। আর এসব ঘটে আপনার অনুমতি নিয়ে আপনার অগোচরেই। বিভিন্ন app ও website গুলোর বিস্তারিত বিষয় নিয়ে থাকবে তথ্য চুরি | Privacy Policy । দ্বিতীয় পর্ব।
Click to read:
Click to read:


