Internet ছাড়া বর্তমানে আর কোনো কাজই করা যাচ্ছে না। রান্না থেকে বাজার, খবরের কাগজ থেকে যোগাযোগ, উপার্জন থেকে জমানো সবই এখন একমাত্র ভরসা internet. শচীন টেন্ডুলকারের বয়স কত বা অমিতাভ বচ্চনের উচ্চতা কত- জানা নেই - ভরসা google. কোথাও ঘুরতে যাওয়া হবে রাস্তা কে বলে দেবে google. Browser খোলো - google এ search করো। কিন্তু কি এই google? Browser জিনিসটাই বা কি? Website আর google এর মধ্যে সম্পর্কই বা কি? আমি দিব্যেন্দু কর্মকার আজ না জানা কথার এই পর্বে জানাবো সেই কথা।
আজকের বিষয়বস্তু সংক্ষেপে:
Website হলো একটা ঠিকানা যেখানে নির্মাণকারী তার ইচ্ছেমত তথ্য বা information রাখতে পারে। লক্ষ লক্ষ website আছে internet এ। আর সেই তথ্য বা website আমার দেখতে গেলে যে software ব্যবহার করি সেটা হলো Browser. Google Chrome, Mozilla Firefox, Internet Explorer ইত্যাদি জনপ্রিয় browser. কিন্তু আমরা যে তথ্য জানতে চাই সেটা কোন website এ আছে জানতে হলে সাহায্য নিতে হয় Search Engine এর। Web crawler বা spider নামক এক program বা বিশেষ algorithm এর সাহায্যে সমস্ত website এর বিষয়বস্তুর database বা index তৈরি করে রাখে, পরে যখন আমরা search করি তখন search engine তার database থেকে আমাদের ফলাফল দেখায়। অনেক search engine এর মধ্যে Google, Bing, Yahoo, Ask.com সবথেকে বেশি জনপ্রিয়।
Website:
আজকের বিষয়বস্তু সংক্ষেপে:
Website হলো একটা ঠিকানা যেখানে নির্মাণকারী তার ইচ্ছেমত তথ্য বা information রাখতে পারে। লক্ষ লক্ষ website আছে internet এ। আর সেই তথ্য বা website আমার দেখতে গেলে যে software ব্যবহার করি সেটা হলো Browser. Google Chrome, Mozilla Firefox, Internet Explorer ইত্যাদি জনপ্রিয় browser. কিন্তু আমরা যে তথ্য জানতে চাই সেটা কোন website এ আছে জানতে হলে সাহায্য নিতে হয় Search Engine এর। Web crawler বা spider নামক এক program বা বিশেষ algorithm এর সাহায্যে সমস্ত website এর বিষয়বস্তুর database বা index তৈরি করে রাখে, পরে যখন আমরা search করি তখন search engine তার database থেকে আমাদের ফলাফল দেখায়। অনেক search engine এর মধ্যে Google, Bing, Yahoo, Ask.com সবথেকে বেশি জনপ্রিয়।
Website:
Website হলো একটা ঠিকানা। যেখানে এর মালিক তার ইচ্ছেমতো যা খুশি তথ্য রাখতে পারে। সেটা তার নিজের সম্বন্ধে হতে পারে বা তার ব্যবসা সম্বন্ধে হতে পারে বা সাধারণ মানুষের জানার বিষয় বস্তু সম্বন্ধে হতে পারে। অন্যভাবে বললে website হলো একটা বই। যেমন হাজার হাজার বই আছে তেমনি হাজার হাজার website ও আছে। বইয়ে কি লেখা হবে সেটা যেমন ঠিক করে লেখক তেমনি website এ কি থাকে সেটা ঠিক করে যে website টা তৈরি করছে। বইয়ে কি আছে সেটা আমরা পৃষ্ঠা উল্টে বা সূচিপত্র দেখে বুঝে নিই। তেমনি website খুলে বা সেই website এর বিভিন্ন link এ গিয়ে আমরা জানতে পারি। কিন্তু website না খুলে আমরা তার বিষয়বস্তু সম্বন্ধে আমরা বিশদে কিছুই জানতে পারিনা। ঘুরিয়ে বললে আমরা যা জানতে চাই সেটা কোন website এ আছে বা website টির নাম না জানলে সেই বিষয়টি জানতে পারবো না।Browser:
Website এর ঠিকানা পেলাম, এখন সেটা খুলবো কিভাবে? বা কোনো একটি website visit করবো কিভাবে? চিঠি পাঠাতে যেমন পোস্ট অফিসে যেতে হয় অথবা বই খুঁজতে লাইব্রেরিতে বা দোকানে যেতে হয় তেমনি website খুলতে আমাদের একটা software এর প্রয়োজন। এই বিশেষ software টিকে বলে Browser. অন্যভাবে বললে browser হলো internet দুনিয়ার জানালা। এখানে web address লিখলে আমরা সেই website টিকে দেখতে পারি। অন্যান্য software এর মতো এই browserও বিভিন্ন কোম্পানি তৈরি করে। আমরা সাধারণত Google Chrome, Mozilla Firefox, Internet Explorer, Opera বা UC Browserএর নাম শুনে থাকি। এছাড়াও অনেক browser প্রচলিত আছে- Safari, Maxthon, Tor Browser, Netscape Browser, RockMelt, Avant, Lunascape, Edge, Chromium, Torch, Mozilla SeaMonkey ইত্যাদি।কোনো কোনো বিশেষ ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট browser কেই ব্যবহার করতে হয়। যদিও সেসব আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পরে না। যেমন Banking পরিষেবার ক্ষেত্রে ব্যবহার হয় Internet Explorer, কিছু Government Website এর জন্য Mozilla Firefox বেশ উপযোগী, Corporate Sector এ বেশি জনপ্রিয় হলো Chrome. Dark Web access করতে হলে একমাত্র browser হলো Tor. তবে Google Chrome প্রায় 76% market নিজের আয়ত্তে রেখেছে।
Search Engine:
Website এর নাম জানলে আমরা সেটা browser এর মাধ্যমে খুলে কাজ করতে পারি। কিন্তু যদি আমরা website এর নাম না জানি, বা আমরা যে বিষয়টি খুঁজতে চাইছি সেটা কোন website এ গেলে পাবো সেটা না জানা থাকে, তাহলে? এখানেই প্রয়োজন এমন একটি program বা website এর যে আমাদের বিষয়বস্তু কোথায় আছে খুঁজে দেবে। আর এই কাজটি করে Search Engine. আমাদের যেকোনো প্রয়োজনে আমরা google করি। বাস্তবে google একটি search engine ছাড়া আর কিছুই নয়। যদিও আরো অনেক search engine আছে যেমন Bing, Yahoo, Baidu, AOL, Ask.com, Excite, DuckDuckGo, Wolfram Alpha, Yandx, Lycos, Chacha.com. এদের বিষয়ে কিছু বিশদ জেনে নেওয়া যাক:
Search Engine |
Details |
যেকোনো বিষয় এখানে খুব সহজেই খুঁজে পাওয়া যায়। Market Share- 73% in desktop & 81% in mobile. বর্তমানে google search এর থেকে youtube search অনেক বেশি। |
|
| এটি Microsoft এর একটি Search Engine. Image, web এবং video search এ খুব ভাল। Market Share- 7.91% | |
Search engine এর পাশাপাশি এটি free email provide করে, যদিও কিছুদিন আগে অনেক yahoo ব্যাবহারকারীর password hack হয়ে গিয়েছিল। Market Share- 3.90% |
|
এটিকে Chinese Google ও বলা হয়ে থাকে। চিনের সবথেকে বড় Search Engine. |
|
এটি প্রশ্ন-উত্তরের সাহায্যে result জানায়। এটির কাছে প্রশ্ন উত্তরের এক বড় সংগ্রহশালা আছে। বিভিন্ন ব্যাবহারকারীর উত্তরের ভিত্তিতে এটি result জানায় বলে অনেক সময় result টি সাম্প্রতিক হয় না। Market Share- 0.42% |
|
New York এর উপর ভিত্তি করে গঠিত। Market Share- 0.06% |
|
email, search engine, news এর পাশাপাশি instant messaging এবং weather updates এর সুবিধা দেয় এটি। |
|
এটি privacy policy এর জন্য খুব জনপ্রিয়। বাবহারকারী বা ব্যাবহৃত তথ্যের উৎস প্রকাশ করে না এরা। Market Share- 0.24% |
|
গনিত ও অন্যান্য শিক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি search engine. অন্য গুলির মত এটি web page এর result না জানিয়ে সরাসরি বিষয়বস্তু জানিয়ে দেয়।Student ও Educator দের জন্য খুব উপকারি এটি। |
|
একটি রাশিয়ান search engine. |
|
এটি email, web hosting, social networking এবং entertainment websites এর সুবিধা দেয়। |
|
ব্যাবসা সংক্রান্ত বিষয়ের জন্য জনপ্রিয়। |
|
এগুলি Dark Web এর বিষয় খুঁজতে সহায়তা করে। |
|
Kids safe search engines |
|
Social search engines |
|
Visual search engines. এগুলি image, audio বা অন্য document দিয়েও searchকরে। |
|
BitTorrent search engine |
Search Engine কাজ করে কিভাবে?
বর্তমানে লক্ষ লক্ষ website আছে internet এ। প্রতি সেকেন্ডে হাজার হাজার google search হচ্ছে। এইমুহূর্তে সংখ্যাটি পেতে খুলুন https://www.internetlivestats.com/ এই website টি। এখন প্রশ্ন হলো কিভাবে এই search মুহূর্তের মধ্যে আমাদের হাতে পৌঁছে যায়? Search Engine গুলি একটি program বা algorithm ব্যবহার করে যার পোশাকি নাম হলো Web crawler বা spider বা spiderbot. এই programটি যে কোনো একটি website এ ঢুকে যায় নিজে থেকেই। তারপর সেই website টিকে scan করে সেটিতে কি আছে সেটার একটা তালিকা বা index তৈরি করে পাঠিয়ে দেয় search engine এর কাছে। Search engine সেই index টি সংরক্ষণ করে রাখে। এরপর যখন আমরা কোনো কিছু search করে তখন search engine ওই index থেকে আমাদের ফলাফল দেখায়। এখন spider টি যদি কোনো web page এ hyperlink বা link খুঁজে পাই তখন সেই link এর সাহায্যে চলে যায় অন্য page এ বা website এ। সেখানেও কোনো link পেলে চলে যায় সেই page বা website এ। তবে চলে যাওয়ার অর্থ এই নয় যে spider program টি নিজেই চলে যায় বরং সেটি নিজেই নিজের প্রতিলিপি বা copy তৈরি করে পাঠিয়ে দেয় নতুন page এ। এরপর পুরোনো এবং নতুন spider টি কাজ করতে থাকে একই সাথে। যখনি কোনো নতুন update আসে কোনো website এ তখই সে তথ্য পাঠিয়ে দেয় search engine এর database এ। এইভাবেই প্রতিনিয়ত বড় হচ্ছে google এর database. আর আমরা search করে যাচ্ছি আমাদের ইচ্ছামতো। এই spider সব website কে scan করতে পারেনা। মূলত www এর website গুলিকে spider scan করে। তাছাড়া কোনো website যদি robots.txt নামক একটি program file তৈরি করে রাখে তো spider সেই website টি scan করে না। পৃথিবীতে যত website আছে তার মাত্র 4% আমরা search engine এ পায়। কোনো একটি নতুন website তৈরী হলে search engine এ তার তথ্য জমা হতে 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে।
