Mall এ বাজার করতে যান আর Clinic এ blood test করতেই যান, bill payment এর সবথেকে সুবিধাজনক উপায় হলো CARD এ payment করা। অনেকের কাছেই এখন দেখা যায় পকেটে টাকার থেকে card বেশি থাকে। ATM Card, Debit Card, Credit Card, VISA Card, MasterCard, RuPay Card কত ধরণের card আছে। আমি দিব্যেন্দু কর্মকার আজ না জানা কথার এই পর্বে জানাবো বিভিন্ন card এর না জানা কথা।

আজকের বিষয়বস্তু সংক্ষেপে:
ATM Card শুধুমাত্র টাকা তোলার কাজে ব্যবহার করা হয় অন্যদিকে Debit Card এ মাধ্যমে টাকা এক account থেকে অন্য account এ transfer করা যায়।
ATM Card:
ব্যাংক একটা সুরক্ষিত জায়গা যেখানে আমরা আমাদের টাকা-পয়সা গচ্ছিত রাখি। পরবর্তীকালে যখন আমাদের প্রয়োজন হয় তখন সেখান থেকে টাকা তুলে আমরা খরচ করি। ব্যাংক পরিষেবার উন্নতি ঘটলে আরো বেশি বেশি মানুষ ব্যাংকের গ্রাহক হতে শুরু করলো। তখন সমস্যা এক নতুন রূপে দেখা দিলো। আমার টাকা আমিই তুলবো তাও আবার সারাদিন ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে। এই সমস্যার সমাধানে ব্যাংক কর্তৃপক্ষ এক নতুন পদ্ধতির সূচনা করলো। বড় বড় শহরে বিভিন্ন স্থানে এক machine বসিয়ে দিলো, আর গ্রাহককে দিলো একটা card. গ্রাহক যখন ইচ্ছা তখনই সেই machine তার card টি swipe করে তার জমানো টাকা তুলতে পারবে। এই machine টিকে বলা হলো ATM (Automated Teller Machine) আর card টি হলো ATM Card. 1987 সালে ভারতে প্রথম ATM চালু করে HSBC.
VISA, MasterCard, RuPay Card:
ATM card এর সমস্যা হলো এক ব্যাংকের ATM card নিয়ে অন্য ব্যাংকের ATM এ গেলে টাকা তোলা যেত না। এই সমস্যা সমাধানের জন্য ব্যাঙ্কগুলি মিলে একটা network বা payment gateway system তৈরি করলো। যার ফলে ব্যাঙ্কগুলির মধ্যে একটা সংযোগ তৈরি হলো। এখন এই নতুন ব্যবস্থার মাধ্যমে যেকোনো ব্যাংকের গ্রাহক যেকোনো ATM এ টাকা তুলতে পারে। এই payment gateway system টি VISA বা MasterCard এর মতো কোম্পানিগুলি পরিচালনা ও রক্ষনাবেক্ষন করে। এই কোম্পানি দুটিই মার্কিন কোম্পানি। ভারতে এই network বা payment gateway system পরিচালনা করে NPCI এবং তাদের card হলো RuPay.
Debit Card:
ATM চালু হওয়ার পর দেখা গেলো একজন প্রথমে টাকা তুলছে, সেই টাকা দোকানে দিচ্ছে কিছু কেনার জন্য। এরপর দোকানী সেই টাকা আবার ব্যাংকে জমা দিচ্ছে। এতে সময়ও যেমন বেশি লাগছে ব্যাংকের কাজও বাড়ছে। তাই ব্যাংক ATM এ এক নতুন মাত্রা যোগ করল। নিয়ে আসলো Debit Card. এতে সুবিধা হলো Swipe machine বা POS Machine (Point of Self) এ card swipe করে টাকা এক account থেকে সরাসরি অন্য account এ transfer হয়ে যাবে। ফলে cash বহন করার দরকার পড়বে না। আবার এই card ব্যবহার করে ATM machine থেকে টাকাও তোলা যাবে। এখন আর ATM Card আলাদা করে দেওয়া হয় না, দেওয়া হয় ATM Cum Debit Card.
Credit Card:
Debit বা ATM card একজন তখনি ব্যবহার করতে পারে যখন তার account এ টাকা থাকে। কিন্তু এমন সময় আসে যখন account এ টাকা থাকে না কিন্তু payment করার খুব প্রয়োজন। বা আজ account এ টাকা নেই কিন্তু সামনের পয়লা তারিখে মাইনে পেলেই account এ টাকা চলে আসবে। এমন পরিস্থিতির জন্য ব্যাংক এক নতুন Card আনলো নাম Credit Card, যা দিয়ে একজন যে কোনো সময় টাকা payment করতে পারবে। Credit Card একপ্রকার loan বা ব্যাংক থেকে ঋণ নেওয়া। এই Card এ একজন মাসে কত খরচ করতে পারবে তা নির্দিষ্ট করে দেওয়া থাকে। আর ওই খরচ করা টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না করলে অতিরিক্ত টাকা গুনতে হয়। আবার সবাইকেই ব্যাংক এই card দেয় না। যার টাকা পরিশোধ করার ক্ষমতা থাকে তাকেই ব্যাংক এই card প্রদান করে। এখানে Credit Card নিয়ে শেষে আলোচনা করলাম ঠিকই কিন্তু banking sector এ credit card ই প্রথম চালু হয়।
VISA, MasterCard, RuPay Card এর মধ্যে পার্থক্য:
VISA ও MasterCard এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। দুটো Card ই পৃথিবীর প্রায় সব দেশে ব্যবহার করা যায়। বিভিন্ন offer ও সুযোগ সুবিধা দুই কোম্পানিই প্রায় সমান ভাবে দিয়ে থাকে। যেহেতু কোম্পানি দুটিই মার্কিন তাই আমাদের কোনো card পেতে গেলে বা কোনো সাহায্যের জন্য বিদেশিদের কাছে যেতে হয়। Globally business করে বলে এদের charge ও বেশি তাছাড়া আমরা যখন ভারতবর্ষের ভিতরেই কোনো payment করি তখন আমাদের তথ্য অন্য দেশকে জানাতে হয়। আবার আমার দেশে টাকা payment করতে অন্য দেশকে charge ও pay করতে হয়। এর জন্যই ভারতের NPCI (National Payment Corporation of India) একটা নতুন card চালু করে, RuPay Card. এই card এ শুধুমাত্র ভারতীয় টাকায় payment করা যাবে। এই card এ charge লাগে ঠিকই কিন্তু বিদেশী card এর থেকে অনেক কম। এই card এ মূল সমস্যা, এটি globally ব্যবহার করা যায় না। Online payment অনেক সময় করা যায়না। অন্য দিকে basic saving account (যেমন জনধন যোজনা) এ VISA বা MasterCard কিছু বাধ্যবাধকতার জন্য দেওয়া যায় না। সেখান সহজেই RuPay Card দেওয়া যায়। এতে সমাজের সবস্তরের মানুষের কাছে Debit cum ATM Card পৌঁছে যায়। বিভিন্ন স্থানে RuPay Card ব্যবহার করলে ছাড়ের সুযোগ পাওয়া যায়। তবে VISA, MasterCard আমাদের Credit Card সহ সব ধরণের card প্রদান করে, কিন্তু RuPay এখনো আমাদের Credit Card এর সুবিধা প্রদান করেনি।
7753789742614508|07|2024|171
ReplyDelete