Monday, May 6, 2019

Cibil Score এর না জানা কথা

0 comments
কারোই অর্থের যোগান সর্বদা সমান থাকে না। যখন অর্থের প্রয়োজন হয় আর যোগান থাকে অপ্রতুল তখনই ঋণ করার দরকার হয়। কেউ বন্ধুর কাছে ধার নেয় তো কেউ ব্যাঙ্ক থেকে loan নেয়। বন্ধু বা প্রিয়জনের কাছ থেকে loan নিলে সুদ দেওয়ার অনেক সময় প্রয়োজন হয় না। কিন্তু ব্যাঙ্ক যদি কউকে লোন দেয় তো ব্যাঙ্ক অবশ্যই সুদ নেবে। ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলেই প্রথমে বিভিন্ন কাগজ পত্র জমা নেবে। তারপর সেটা পরীক্ষা করবে, আর দেখবে যে ওই ব্যক্তিকে লোন দেওয়া যাবে কিনা। অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যাঙ্ক লোন দেয়না। আবার দেখা যায় কারো ক্ষেত্রে সুদের পরিমান বেশি। কাউকে বেশি লোন দেয় তো কাউকে কম। কেন এই বৈষম্য? এক ব্যাঙ্ক থেকে লোন নিলে অন্য ব্যাঙ্ক কিভাবে জেনে যায় সে কথা? আজ না জানা কথার চতুর্থ পর্বের জন্য সেই কথা।

CIBIL কি?
ব্যাঙ্ক থেকে লোন নিয়ে যদি কেউ শোধ না দেয়? বা কেউ একই সম্পত্তি দেখিয়ে বারে বারে লোন নেয়? তাহলে তো ব্যাঙ্কের ক্ষতি। আগে এইভাবেই অনেক ব্যাঙ্ক ক্ষতির সম্মুখীন হয়েছে। SBI ও HDFC ব্যাঙ্ক মিলে তৈরি করলো Credit Information Bureau (India) Limited সংক্ষেপে CIBIL. এই সংস্থা শুরু করলো ব্যাঙ্কের গ্রাহকদের ঋণ সংক্রান্ত সমস্ত তথ্য রাখতে। পরবর্তী কালে যে সব ব্যাঙ্ক এই সংস্থার সদস্য হতে চাইলো বা তথ্য ব্যবহার করতে চাইলো তাদেরকে সমস্ত গ্রাহকের তথ্য এই CIBIL এর সঙ্গে ভাগ করে নিতে হলো। এই ভাবে তথ্য ভান্ডার আরো সম্মৃদ্ধ হলো। সংস্থাটি কোনো সরকারি সংস্থা নয় বা RBI এর পক্ষ থেকে এই সংস্থার সদস্য হবার কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। এমনকি এই সংস্থার জন্য কোনো নির্দিষ্ট আইন সংসদ থেকে অনুমোদিত হয়নি।

এই সংস্থা কি কাজ করে?
এই সংস্থার মূল কাজ ঋণগ্রহীতার সমস্ত তথ্য সংগ্রহ করা। সেই তথ্য বিশ্লেষণ করে প্রত্যেকের জন্য একটা করে score তৈরি করা। যাতে বোঝা যায় এক জন আগে ঋণ নিয়েছে কিনা? ঋণ নিলে তা সঠিক সময়ে পরিশোধ করেছে কিনা? কোন ধরণের ঋণ আগে নিয়েছে? কত পরিমান ঋণ নিয়েছে? মাসিক উপার্জনের ভিত্তিতে সে কত পরিমান ঋণ পাওয়ার যোগ্য। ব্যাঙ্কের ক্ষেত্রে ওই গ্রাহক কতটা risky? ইত্যাদি। ব্যক্তির পাশাপাশি CIBIL বিভিন্ন সংস্থারও তথ্য সংগ্রহ করে score তৈরি করে। CIBIL এর কাছে প্রায় 600 million বা 60 কোটির বেশি ব্যক্তির এবং 32 million বা 3 কোটি 20 লক্ষের বেশি কোম্পানি বা ব্যাবসায়িক সংস্থার তথ্য আছে।

CIBIL Score কি?
CIBIL Score হলো 300 থেকে 900 এর মধ্যে একটা সংখ্যা বা মান। যারা কখনো কোনো রকম loan নেয়নি বা বিগত তিন বা তার বেশি বছর লোন নেয়নি বা খুব কম পরিমান লোন নিয়েছে তাদের ক্ষেত্রে এই score তৈরি হয় না। তাদের ক্ষেত্রে NA বা NH দেখায়। যার score যত বেশি সে তত সহজ শর্তে কম সুদে দ্রুত loan পাবে। Score কে মোটামোটি পাঁচ ভাগে ভাগ করে এই সংস্থা।
825 - 900 score  যাদের তাদের অল্প সময়ে খুব দ্রুত কম সুদে ব্যাঙ্ক লোন দেয়।
800 - 824 score হলে সহজে সঠিক সুদে লোন পায়।
775 - 799 score খুব ভালো না হলেও সুবিধা খুবই সীমিত।
700 - 774 score একেবারেই ভালোনা। লোন সহজে পাওয়া যাই না। সুদের পরিমাণ সাধারণের থেকে বেশি।
300 - 699 score যদি কারো থাকে, সাধারণত তাকে ব্যাঙ্ক লোন দিতে চাইনা।

কিভাবে CIBIL Score calculation করা হয়?
সঠিক algorithm এই সংস্থা জানায় না। তবে কিছু বিষয় আছে যার উপর এই score নির্ভর করে। যেমন-
Repayment History- যারা সঠিক সময়ে সঠিক installment pay করে তাদের score বেশি হয়।
High Credit Utilization- একজন কত তাকে লোন পেতে পারে তার একটা সীমারেখা তৈরি করে এই সংস্থা। যদি কেউ তার 40 শতাংশের বেশি লোন নেয় তবে তার score কমতে থাকবে।
Multiple Enquirers- কেউ ঘন ঘন লোন সংক্রান্ত inquiry করে তার score কম হবে।
Credit Mix- বিভিন্ন ধরণের লোন নিলে তার score বেশি হবে। যেমন home loan, credit card, car loan, personal loan, gold loan ইত্যাদি। একই লোন বার বার না নিয়ে যে বিভিন্ন ধরণের লোন নেবে তার score বেশি হবে।
Joint loan- কেউ jointly কারো সঙ্গে লোন নিলে ওই লোনের প্রভাব প্রতিটি ব্যক্তির score এর উপর পরে। যদি ওই লোনের কোনো installment সঠিক সময়ে না দেওয়া হয় তো সবার score কমে যাবে।
Guarantor- কোনো লোন default হলে যে guarantor থাকে তার score কমে যায়।

CIBIL Score কিভাবে জানা যায়?
https://www.cibil.com/ এই website এ গিয়ে Get Yours Now option এ click করে profile বানাতে হবে। Profile বানানো হয়ে গেলে login করে score দেখা যাবে।











No comments:

Post a Comment