এক সময় TV ছিল বিলাসিতার ও আভিজাত্যের প্রতীক। কিন্তু এখন TV নেই এরকম বাড়ি খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে ভারত সরকারের অধীনস্ত সংস্থা TRAI এর নিয়ম অনুসারে TV দেখতে খরচ আগের থেকে অনেক বেড়েছে। যারফলে অনেকেই এখন TV তে Cable বা DTH connection নিচ্ছে না। DTH হলো Direct to Home অর্থাৎ Tata Sky, Dish TV, Videocon D2H ইত্যাদি। আবার অন্য দিকে মোবাইলের দৌলতে মোবাইলেই সবাই প্রিয় অনুষ্ঠান, খেলা বা খবর দেখে নিচ্ছে। কিন্তু TV দেখার মজা আলাদা। তাই অনেকেই ভাবছে কি connection নেওয়া যায়, Cable নাকি DTH. সিদ্ধান্ত নেওয়া সমস্যার। আজ না জানা কথার পঞ্চম পর্বে থাকছে Cable ও DTH এর অনেক প্রশ্নের সুলুক সন্ধান।
শুরু করার আগে একটা কথা বলে নিই। আমার আজকের এই লেখা কোনো ভাবেই বিজ্ঞাপন নয়। কোনো কোম্পানিকে আমি promote করছিনা। বা কোনো কোম্পানি এই লেখাকে sponsor করছে না। এই লেখা একান্ত ব্যাক্তিগত উদ্যোগে ও আমার নিজস্ব মতামতের ভিত্তিতে।
প্রথমেই TRAI এর কিছু নিয়মের কথা বলি। TRAI অর্থাৎ Telecom Regulatory Authority of India গ্রাহকের সুবিধার্থে কিছু নিয়মের তৈরি করেছে। মনে রাখতে হবে এই নিয়মগুলি সর্বভারতীয়। ভারতের সব অঞ্চলের কথা ভেবে বানানো। আগে Cable বা DTH Operator ছিল সর্বেরসর্বা। গ্রাহককে তাদের পছন্দ মতো TV চ্যানেল দেখতে হতো। তারা যে Channel দেবে তাই দেখতে হবে। যার ফলে Operator ইচ্ছা করে কোনো Broadcasting কোম্পানিকে বন্ধ করে রাখতে পারতো। যেমন Tata Sky গত October 2018 তে Sony Entertainment Television এর চ্যানেল কে বন্ধ করে দেয়। এতে গ্রাহক ও Broadcasting Company সবার ক্ষতি। এই সমস্যার জন্য TRAI নিয়ম গুলি চালু করে। সংক্ষেপে সহজ করে নিয়মগুলি জানা যাক,
- Operator কে গ্রাহকের ইচ্ছা মতো চ্যানেল দেখাতে হবে। অর্থাৎ গ্রাহক কোন চ্যানেল দেখবে সেটা তার পছন্দ।
- গ্রাহক যা দেখবে শুধুমাত্র তার জন্যই Payment করবে।
- DTH ও Cable Connection উভয়ের ক্ষেত্রেই একই মূল্য নির্ধারিত হবে।
- 130/-+GST প্রতি মাসে দিয়ে প্রাথমিক ভাবে 100 টি চ্যানেল দেখার Connection নিতে হবে। তারপর 100 টির বেশি চ্যানেল দেখতে চাইলে 25 টি channel পিছু 20/-+GST দিতে হবে।
- চ্যানেলগুলি হতে পারে FTA (Free to Air) বা Pay Channel. তাছাড়া গ্রাহকের কাছে HD বা SD চ্যানেল নেয়ার সুবিধা রয়েছে।
- যেকটি pay channel (HD/SD) নেবে তার জন্য তাকে 130/- এর সঙ্গে অতিরিক্ত হিসাবে চ্যানেলের মূল্য দিতে হবে। মোট টাকার উপর GST দিতে হবে।
- HD Channel নিলে চ্যানেল সংখ্যা 100 থেকে কমে যাবে, কারণ নিয়ম অনুসারে 2টি SD চ্যানেল সমান 1টি HD চ্যানেল ধরা হবে। অর্থাৎ কেউ 5 টি HD Channel নিলে সে মোট 95 টি চ্যানেল (90 SD + 5 HD) দেখতে পাবে।
- Broadcasting Company নিজেদের মতো কিছু চ্যানেল একসাথে করে channel bouquet তৈরি করতে পারে, যাতে গ্রাহকের খরচ কম হয়। যেমন 10 টি আলাদা চ্যানেলের খরচ যদি 80/- টাকা হয় সেক্ষেত্রে channel bouquet এ খরচ হয়তো 45/- টাকা হতে পারে।
- প্রতিমাসে Recharge করতে হবে। Recharge না করলে গ্রাহক কোনো কিছুই দেখতে পাবে না। তবে recharge বাধ্যতামূলক নয়।
- Cable বা DTH Company গুলি গ্রাহকের সুবিধার্তে Best Fit plans তৈরি করতে পারে। যাতে কোম্পানি বাছাই করে কিছু চ্যানেল রাখতে পারে। তবে তা গ্রাহক নাও নিতে পারে বা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারে।
- বর্তমানে GST হলো 18%.
- FTA ও Pay Channel এর তালিকা TRAI এর Website এ দেওয়া আছে। তাছাড়া Pay channel এর মূল্যও Website এ দেওয়া আছে।
নিয়ম গ্রাহকের সুবিধার্তে করা হলেও কিছু সমস্যা থেকেই যাই। যেমন Pay Channel এর মূল্য চাইলে Cable বা DTH Company গুলি বাড়াতে পারে। অপছন্দ হলেও Company পরিবর্তনের সুযোগ নেই, সম্পূর্ণ Set Top Box পাল্টাতে হবে। এখন Cable Connection ও DTH Connection এর কিছু সুবিধা অসুবিধার কথা দেখে নেয়া যাক।
- Cable Connection আসে এক জায়গা থেকে অন্য জায়গায় তারের মাধ্যমে। কোনো কারণে সেই তার ছিড়ে গেলে পুরো শহর বা গ্রাম ভুক্তভুগি হয়। আবার ঝড়ের সময় আপনার পাড়ার বা আপনার বাড়ির তারটি ছিড়ে যেতেই পারে। ফলে যতক্ষণ local operator এর পক্ষ থেকে না সারিয়ে দেওয়া হচ্ছে ততক্ষন TV বন্ধ। DTH পরিষেবা Satellite মারফত আপনার বাড়িতে আসে। সেক্ষেত্রে আবহাওয়ার কারণে পরিষেবা বিঘ্ন না ঘটলে সব সময়ই TV চালু থাকে।
- Cable Connection এর ক্ষেত্রে local Operator এর মন্তব্য বা আবদার অনেকক্ষেত্রে মানতেই হয়। অনেক সময় কিছু চ্যানেল বাধ্যতামূলক নিতে হয়, বা তার আবদার অনুযায়ী নূন্যতম recharge প্রতি মাসে করতেই হয়। DTH এর ক্ষেত্রে আপনার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। ইচ্ছা অনুসারে আপনি কিছুদিন recharge বন্ধ রাখতেই পারেন।
- আপনি যদি শহর পরিবর্তন করেন হয়তো নতুন শহরে দেখবেন হয়তো পুরোনো cable company এর পরিষেবা নেই বা হয়তো কোনো cable পরিষেবায় নেই। আপনাকে সেখানে আবার নতুন করে Set Top Box নিতে হবে। DTH ভারতের সর্বত্র কাজ করে, আপনি যে প্রান্তেই থাকুন না কেন। একবার সংযোগ নিলে তা যেকোনো স্থানে ব্যবহার করতে পারবেন, এমন স্থানেও যেখানে cable পরিষেবা নেই।
- প্রতিটি Set Top Box এর একটি ID থাকে, যার সাহায্যে আপনি recharge বা চ্যানেল পরিবর্তন আপনি নিজেই করতে পারেন, বাড়ি বসেই। অনেক Local Cable Operator সেই ID Number জানাতে চায় না। যার ফলে আপনাকে তার শরণাপন্ন হতেই হবে। DTH connection নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ID নম্বর আপনাকে দিয়ে দেওয়া হয় বা User Manual এর সঙ্গেই দেওয়া থাকে।
- আপনি নিজে আপনার Set Top Box সঠিক ভাবে operate করতে না পারলে আপনির Local Cable Operator এর সাহায্য নিতে পারেন। DTH এর ক্ষেত্রে সে সুবিধা নেই, যদিও help line আছে, সেক্ষেতে অবশ্যই আপনাকে Set Top Box সম্পর্কে কিছু জানতেই হবে।
- আপনার পছন্দের চ্যানেলগুলি তথ্য জানতে চাইলে বা সেগুলো কোন bouquet এ পাওয়া যাবে এ সংক্রান্ত সাহায্য Cable Operator খুব ভালোভাবে আপনাকে দেবে। DTH পরিষেবার ক্ষেত্রে আপনাকে online এর সাহায্য নিতে হবে যা অনেকের কাছে অসম্ভব। সেক্ষেত্রে বাড়ির বা পাড়ার কারো সাহায্য নেয়া যেতেই পারে।
সুবিধা ও অসুবিধা পর্যালোচনা করে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী DTH পরিষেবা সব দিক থেকে ভালো। এখন কোন প্যাকেজ বা প্ল্যান নেওয়া ভালো? সে বিষয়ে আগামীতে একটা ব্লগ লিখব। সেখানে plan ও rate নিয়ে তুললনামূলক আলোচনা থাকবে। থাকবে set top box এর দাম নিয়ে আলোচনা। আজ এ পর্যন্তই। কোনো প্রশ্ন বা বক্তব্য থাকলে অবশই comment করে জানাবেন।